Immigration Fraud | ইমিগ্রেশন সিল জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার পানিট্যাঙ্কির প্রাক্তন ওসি; প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা   

Immigration Fraud | ইমিগ্রেশন সিল জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার পানিট্যাঙ্কির প্রাক্তন ওসি; প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা   

খেলাধুলা/SPORTS
Spread the love


খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্টে জাল সিল ব্যবহার এবং ভিসার মেয়াদ টেম্পারিংয়ের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য সামনে এল (Immigration Fraud)। এই জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হলো পানিট্যাঙ্কি চেকপোস্টের সদ্য প্রাক্তন ওসি রবি কুমার দিয়ালিকে। রবিবার খড়িবাড়ি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং আজ দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

গত ২৮ মে পানিট্যাঙ্কি সীমান্তে পিমচানোক কেটলা ও চিন্তারা বুদ্ধফং নামে দুই থাই তরুণী এবং তাদের গাড়িচালক কুলদীপ শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন সংক্রান্ত জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পানিট্যাঙ্কি-রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এন্ট্রি ও এক্সিট সিল চুরি গিয়েছিল। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দার্জিলিং জেলা পুলিশ। সন্দেহ হওয়ায় গত মে মাসে রবি কুমার দিয়ালিকে দার্জিলিং পুলিশ লাইনে বদলি করা হয়। ৩০ মে তিনি চাকরি থেকে অবসর নেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সীমান্তে ইমিগ্রেশন অফিস থেকে চুরি যাওয়া সিল ব্যবহার করে মোটা টাকার বিনিময়ে মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী তৃতীয় দেশের নাগরিকদের ভারতে প্রবেশের সুবিধা দেওয়া হতো। এই জালিয়াতি চক্রের মূল পান্ডাদের অন্যতম হিসেবেই রবি কুমার দিয়ালিকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা।

রবি কুমার দিয়ালিকে গ্রেপ্তার করার পর, চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে পুলিশ তাকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতকে জেরা করা হবে। ইমিগ্রেশন সিল জালিয়াতির মতো একটি স্পর্শকাতর বিষয়ে পুলিশের প্রাক্তন আধিকারিকের নাম জড়ানোয় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল পড়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *