Suvendu Adhikari | বর্ধমানে ধৃত জইশ জঙ্গির টার্গেট মুখ্যমন্ত্রী? মুখ খুললেন শুভেন্দু

Suvendu Adhikari | বর্ধমানে ধৃত জইশ জঙ্গির টার্গেট মুখ্যমন্ত্রী? মুখ খুললেন শুভেন্দু

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বর্ধমানে স্পেশাল টাস্ক ফোর্স (STF)- এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গি হামিদ মণ্ডল কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলারপরিকল্পনা করেছিল? বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজেই।

ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনও মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’

শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে বর্ধমানের অভিজাত ‘রেনেসাঁ কমপ্লেক্স’-এ অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদের সদস্য হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। অভিযানের সময় অভিযুক্ত ঘরে ব্যায়াম করছিল। সূত্রের দাবি, সেই সময় ঘরে আরও একজন উপস্থিত থাকলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকের খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের মতে, প্রায় এক মাস ধরে ওই আবাসনে ভাড়া থাকছিল হামিদ।

এসটিএফের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত জঙ্গি দীর্ঘ দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের কাছাকাছি একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছিল সে। মুখ্যমন্ত্রী কোন গাড়িতে উঠবেন, তাঁর সময়সূচি, গাড়ির চালক কে এবং কোথায় গাড়ি পার্কিং করা হয় – এই ধরনের সংবেদনশীল তথ্য ধৃতের হাতে পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *