Suvendu Adhikari | চোলাই মদ, বালি পাচার ও আবাসে দুর্নীতি বরদাস্ত নয়! বর্ধমান থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শিক্ষা
Spread the love


বর্ধমান: নেশামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বর্ধমানের (Bardhaman) প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বালি পাচার, চোলাই মদের ঠেক এবং মাদক কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। এক্সাইজ বিভাগকে সঙ্গে নিয়ে অবিলম্বে সমস্ত চোলাই মদের ঠেক গুঁড়িয়ে দেওয়া এবং গাজা-হেরোইন কারবারিদের ২০ বছরের জেল খাটানোর হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী।

নদী থেকে অবৈধ বালি লুট বন্ধ করার বিষয়ে তিনি জানান, বর্ধমান শহরে একটিমাত্র অকশন থেকেই সরকারের ঘরে ১৩ কোটি টাকা রাজস্ব এসেছে। এই অর্থ দিয়ে হাসপাতাল, স্কুল, রাস্তা ও অন্নপূর্ণা প্রকল্পের মতো জনকল্যাণমূলক কাজ আরও দ্রুত করা সম্ভব হবে। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে কম দামে বালি পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।

আবাস যোজনা ও অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী জানান, পূর্ব বর্ধমানে আবাস যোজনায় নতুন করে সমীক্ষার কাজ চলছে। বিগত সরকারের আমলে তালিকাভুক্তদের মধ্যে ভেরিফিকেশনের পর দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু হয়েছে। তবে দুর্নীতির সঙ্গে যুক্তদের টাকা ফেরতের পাশাপাশি জেলেও যেতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া অন্নপূর্ণা যোজনায় পুজোর আগেই বাকি যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

বেকার সমস্যা ও নাবালিকা বিবাহ রোধেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সালের মার্চের মধ্যে শিক্ষক, পুলিশ ও সরকারি দফতর মিলিয়ে ১ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি, ১২-১৪ বছরের মেয়েদের বিয়ে দিলে পুরোহিত বা কাজীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *