Suvendu Adhikari | বাংলায় শিল্প-বিপ্লবের ব্লুপ্রিন্ট: এল অ্যান্ড টি-র শীর্ষকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Suvendu Adhikari | বাংলায় শিল্প-বিপ্লবের ব্লুপ্রিন্ট: এল অ্যান্ড টি-র শীর্ষকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের রুগ্ন শিল্প-মানচিত্র বদলে দিতে তৎপর বর্তমান সরকার। এবার বিনিয়োগের (Funding) নতুন দিগন্ত উন্মোচনে লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র মতো বিশ্বমানের বহুজাতিক সংস্থাকে পাশে পেতে মরিয়া নবান্ন। শনিবার কলকাতা বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  সঙ্গে এল অ্যান্ড টি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের বৈঠক সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও শিল্প মহল।

শনিবার বিমানবন্দরে প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এল অ্যান্ড টি কর্তার সাক্ষাতের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনা তাৎপর্যপূর্ণ। বৈঠকে মূলত পশ্চিমবঙ্গের শিল্প পুনরুজ্জীবন এবং পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি ধাপ। তিনি স্পষ্ট করেছেন, সরকারের মূল লক্ষ্য রাজ্যের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্যে বিনিয়োগ টানা এবং পরিকাঠামো আধুনিকীকরণের রূপরেখা তৈরি করা হয়েছে। এল অ্যান্ড টি-র প্রযুক্তিগত দক্ষতা ও নির্মাণ ক্ষেত্রে অভিজ্ঞতাকে কীভাবে বাংলায় কাজে লাগানো যায়, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

প্রতিরক্ষা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তিগত নির্মাণ— সব ক্ষেত্রেই এল অ্যান্ড টি-র বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথায়, রাজ্যের প্রভূত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৌশলগত সমন্বয়ের মাধ্যমেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক রূপান্তর সম্ভব। শিল্পপতিদের সঙ্গে সরকারের এই সরাসরি ও গঠনমূলক আলোচনা বিনিয়োগকারীদের মনে আত্মবিশ্বাস ফেরাতে নতুন করে বার্তা দিল বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এই বৈঠকের পর রাজ্য সরকার বড় মাপের শিল্প প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সফল হয়, এখন নজর থাকবে সেদিকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *