West Bengal Police | ১০ জেলায় বদলে গেল এসপি, রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল করল নবান্ন

West Bengal Police | ১০ জেলায় বদলে গেল এসপি, রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল করল নবান্ন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে (West Bengal Police) বড়সর রদবদল করল নবান্ন। অন্তত ১০ টি জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। বুধবারই রাজ‌্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল।

মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুর ট্রাফিকের এসপি করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এসপি হয়ে মালদার দায়িত্ব নিচ্ছেন। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে পুরুলিয়ার এসপি করা হয়েছে।  আলিপুরদুয়ারের পুলিশ সুপার ছিলেন ওয়াই রঘুবংশী। তাঁকে জলপাইগুড়ির পুলিশ সুপার করা হয়েছে। জলপাইগুড়ির এসপি পদে কর্মরত খান্ডাবহালে উমেশ গনপত আলিপুরদুয়ারের এসপি হয়েছেন। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি মহম্মদ সানা আখতার আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে রাজ্যের এসএসআইবি করা হল। ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ রাজ্যের এসএসআইবি হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখন তিনি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্ব সামলাবেন।

পূর্ব মেদিনিপুরের বর্তমান পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বাঁকুড়ার পুলিশ সুপার হয়েছেন। নিউটাউন, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার মনভ সিংলা এখন ঝাড়গ্রামের পুলিশ সুপার হলেন। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন পলাশ চন্দ্র ঢালি, এখন তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হলেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার এখন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্ব সামলাবেন। নবান্ন সূত্রে জানা গেছে, এগুলি সবই রুটিন বদলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *