Supplementary listing | নিশিরাতে ভোটার তালিকায় বড় বদল! ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের

Supplementary listing | নিশিরাতে ভোটার তালিকায় বড় বদল! ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহ ঘনিয়ে আসতেই যেন ‘ওয়ার মোডে’ নেমেছে নির্বাচন কমিশন (Election Fee)। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের রেশ কাটতে না কাটতেই, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার রাতে তৃতীয় অতিরিক্ত তালিকা (Supplementary listing) প্রকাশ করে ফেলল কমিশন। লাগাতার এই তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে জোর জল্পনা।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক খসড়া প্রকাশ্যে আনা হয়েছিল। এরপর ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা, এবং শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের পর, শনিবার রাতে প্রকাশিত হলো তৃতীয় অতিরিক্ত তালিকা। নির্বাচন কমিশনের এই দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নজর থাকলেও, একটি বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। মোট কতজন ভোটারের নাম চূড়ান্ত এই তালিকায় জায়গা পেল বা কতজন বাদ পড়ল, তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান এখনও আলাদাভাবে প্রকাশ করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *