Suggestions | অফিসে দুপুরে খাওয়ার পরই ঘুম পায়? রইল এই সমস্যা সমাধানের উপায়…

Suggestions | অফিসে দুপুরে খাওয়ার পরই ঘুম পায়? রইল এই সমস্যা সমাধানের উপায়…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুরের খাওয়াদাওয়ার পর অফিসে কম্পিউটারের সামনে বসলেই যেন চোখ বন্ধ হয়ে আসে। এই সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা ‘ফুড কোমা’ নামে পরিচিত। এতে খাওয়াদাওয়ার পর কাজে বসে গেলেই ক্লান্ত লাগে, কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে কী করবেন? তা জেনে নিন (Suggestions)।

১. ফাইবারে ভরপুর সবুজ শাকসবজি দুপুরের টিফিনে খেতে পারেন। ফাইবার রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে আপনার ঘুমঘুম ভাব দূর হবে। তবে খুব বেশি খাবার একবারে খাবেন না। অল্প করে খাবার বারেবারে খান। খেয়েই এক জায়গায় বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করুন।

২. রাতে সাত-আট ঘণ্টার ঘুম যেন সম্পূর্ণ হয়, সেদিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলেই দিনে আলস্য কাটে। তাছাড়া ভালো ঘুমের কারণে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা খাবার পরিপাকে সাহায্য করে।

৩. জল খেতে হবে বেশি করে। খাওয়ার খানি ক্ষণ আগে বেশ খানিকটা জল খেয়ে নিলে কিন্তু খুব বেশি খাওয়ার ইচ্ছে কমে যাবে। ফলে যতটুকু প্রয়োজন, ততটুকুই যাবে শরীরে। আর জল খেলে হজমও ভালো হবে। এতে ঘুমঘুম ভাব আসবে না।

৪. দুপুরের খাবারে বিরিয়ানি, পিৎজা, তেলেভাজার মতো অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড নরম পানীয় দুপুরে খাবেন না। অতিরিক্ত চিনি এবং চর্বি জাতীয় খাবার দুপুরে খেলেই ঘুম পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *