Prashanta Barman | অবশেষে পুলিশের হাতে আটক রাজগঞ্জের প্রাক্তন বিডিও – Uttarbanga Sambad

Prashanta Barman | অবশেষে পুলিশের হাতে আটক রাজগঞ্জের প্রাক্তন বিডিও – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অবশেষে পুলিশের হাতে আটক খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন (Prashanta Barman)। কলকাতায় নিউটাউনের কাছে ‘মদ্যপ’ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মেরে ধরা পড়ে যায় প্রশান্ত।

তাকে রাস্তায় আটকে রেখে, পুলিশকে খবর দেয় এক পথচারী। সমাজমাধ্যমে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট করা একটি ভিডিওতে প্রশান্তকে একটি গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। যদিও, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানানো হয়নি।

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন (BDO Prashanta Barman)। এই ঘটনায় পুলিশ তার সহযোগীদের গ্রেপ্তার করলেও রহস্যজনক কারণে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যান প্রশান্ত বর্মন (Prashanta Barman)।

কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও, তিনি তা পালন না করে গা ঢাকা দেন। এরপর প্রশান্ত বর্মনকে বহুবার শিলিগুড়ির শিবমন্দিরে তার বাড়িতে ও এলাকায় দেখতে পাওয়া গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

ইতিমধ্যেই, রাজ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর মনে করা হচ্ছিল, এবার হয়তো গ্রেপ্তার হতে পারেন প্রশান্ত বর্মন। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন তিনি। যা নিয়ে নেট মাধ্যমে আলোচনা শুরু হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *