Strait of Trump Hormuz | হরমুজ এবার ‘ট্রাম্প প্রণালী’! মানচিত্র বদলে ইরানকে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Strait of Trump Hormuz | হরমুজ এবার ‘ট্রাম্প প্রণালী’! মানচিত্র বদলে ইরানকে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝেই এক নজিরবিহীন পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষাকারী ঐতিহাসিক জলপথ ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz)-র নাম বদলে তিনি রাখলেন ‘ট্রাম্প প্রণালী’ (Strait of Trump Hormuz)। বৃহস্পতিবার ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংশোধিত মানচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালীর জায়গায় বড় করে লেখা রয়েছে ‘ট্রাম্প প্রণালী’। জানা গিয়েছে, মানচিত্রটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামক একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলেও পরে ট্রাম্প নিজেই সেটি শেয়ার করেন। তবে মানচিত্রের নিচে আলাদা করে কোনো ক্যাপশন দেওয়া হয়নি।

সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর সোমবার জানা যায়, আমেরিকার কাছে তিনটি শর্তসাপেক্ষ প্রস্তাব পাঠিয়েছে তেহরান। ইরানের প্রধান লক্ষ্য হলো:

  • হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করা।
  • আমেরিকা ওই জলপথ থেকে অবরোধ তুলে নিলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করা।
  • সংঘাত পাকাপাকিভাবে বন্ধের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা।

তবে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ দাবি করছে, ইরানের এই প্রস্তাবে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ট্রাম্প সরকার। উল্টে জলপথের নাম বদলে দেওয়ার এই ঘটনা তেহরানের ওপর চাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *