Strait of Hormuz | হরমুজে অত্যাধুনিক মার্কিন ডুবোজাহাজ আটক! দাবি ইরানের, অস্বীকার করল আমেরিকা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) একটি অত্যাধুনিক চালকবিহীন মার্কিন ডুবোজাহাজ আটক (US submarine seized) করল ইরান (Iran)। এমনটাই দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। যদিও এই দাবি অস্বীকার করেছে আমেরিকা। মার্কিন সেন্টকমের (US CENTCOM) তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছে ডুবোজাহাজটি।

এই ঘটনার পাশাপাশি হরমুজে মার্কিন এমকিউ-ওয়ান (MQ-1) ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ইরান। অন্যদিকে, গত দু’দিনে মার্কিন যুদ্ধজাহাজে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পালটা জবাব হিসেবে ইরানের ৫টি তেলের ট্যাংকার ধ্বংস করেছে আমেরিকা। যা নিশ্চিত করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর ওপর যেকোনও হামলার কড়া জবাব দেওয়া হবে। প্রতিটি হামলার জবাবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোর ওপর আক্রমণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ইরান জর্ডনের আল-আজরাক সংলগ্ন একটি মার্কিন ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে জর্ডন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পদক্ষেপ নিয়ে ১৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করেছে এবং বাকি দু’টি জনবসতিহীন এলাকায় পড়ে যাওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই সংঘাতের আবহে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ইরানের প্রায় দুই ডজন বাণিজ্যিক ও বেসরকারি বিমান সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিশ্বের অন্যতম প্রধান এই তেল রুটটিতে সংঘাত বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে চলেছে, যা বিশ্ববাজারে উদ্বেগ বাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *