Srinagar Airport | শ্রীনগর বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়াল ইন্ডিগোর বিমান, ভিজুয়াল ডকিং সিস্টেমের পোলে ধাক্কা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শ্রীনগর বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর (Indigo) একটি যাত্রিবাহী বিমান। নবি মুম্বই থেকে আসা ইন্ডিগোর ৬ই ২২৫ উড়ানটি শুক্রবার সকাল ৯টা ২ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport) অবতরণ করে। বিমানটি ৬ নম্বর বে-তে পার্ক করানোর সময়ে ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস)-এর একটি পোলে (VDGS Pole) ধাক্কা মারে। এই ঘটনায় বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি এবং কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করা হয় এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়।

যে পোলে বিমানটির ধাক্কা লাগে, সেটি বিমানবন্দরের পার্কিং বে বা এয়ারক্র্যাফ্ট স্ট্যান্ডে বিমানকে সঠিক জায়গায় দাঁড় করাতে সাহায্যকারী ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের অংশ। বিমান যখন পার্কিংয়ের জন্য এগিয়ে আসে, তখন এই সিস্টেম পাইলটকে বিমানের অবস্থান, দিক এবং নির্দিষ্ট থামার জায়গা সম্পর্কে ভিজ্যুয়াল ডিরেক্টশন দেয়।

এই ঘটনার জেরে বিমানবন্দরের সামগ্রিক পরিষেবায় বা বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েনি এবং অন্যান্য উড়ানের আগমন ও প্রস্থান নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৃহস্পতিবার দোহা-বেঙ্গালুরু ইন্ডিগো উড়ানে সমস্যার পাশাপাশি গোয়া থেকে দিল্লিগামী এবং বারাণসী থেকে লখনউগামী অন্যান্য বিমানের যান্ত্রিক গোলযোগের খবরও সামনে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *