Spouse attacked husband in Bangladesh

Spouse attacked husband in Bangladesh

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দিনের পর দিন অত্যাচার। গায়ে আগুনের ছেঁকা। সহ্য করতে না পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। সোমবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের  ফরিদপুরের হোগলাডাঙ্গী সদরদি গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম হানিফ শেখ (৩০)। রবিবার রাতে তিনি তাঁর বাড়িতেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ, ভোরের দিকে ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে নেন তাঁর দ্বিতীয় স্ত্রী সুমাইয়া আক্তার। তরুণীর দাবি, হানিফের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে প্রতিবাদ করলে জুটত নৃশংস অত্যাচার। হানিফ তাঁর গায়ে মশার ধূপের ছেঁকা দিতেন বলে অভিযোগ। তাই আর সহ্য করতে না পেরে তিনি এই কাণ্ড ঘটান। রক্তাক্ত অবস্থায় হানিফকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসধীন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।   

আরও পড়ুন:

অন্যদিকে, কুমিল্লা জেলায় এক মহম্মদ বাহার নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বধূর বিরুদ্ধে। ধৃতের নাম ঝুমুর। তাঁর দাবি, ওই যুবক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করছিল। আত্মরক্ষার্থেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *