Sonam Wangchuk | ‘শুধু পদত্যাগেই বদলাবে না দেশ, সংস্কার প্রয়োজন’, সিজেপি আন্দোলন প্রত্যাহার করতেই বার্তা সোনমের

Sonam Wangchuk | ‘শুধু পদত্যাগেই বদলাবে না দেশ, সংস্কার প্রয়োজন’, সিজেপি আন্দোলন প্রত্যাহার করতেই বার্তা সোনমের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের বিরুদ্ধে আরও বড় বার্তা দিলেন বিশিষ্ট পরিবেশকর্মী তথা সমাজ সংস্কারক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ছাত্র আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ (Dharmendra Pradhan Resignation) করলেও, একেই শেষ কথা মানতে নারাজ তিনি। সোনমের সাফ কথা, কেবল একটি ইস্তফায় গোটা দেশের ছবি বদলে যায় না। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রকে এবার সামগ্রিক শাসনব্যবস্থার ধরন বদলানোর কথাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে (Systemic Governance Reforms)।

গত কয়েক সপ্তাহ ধরে নিট প্রশ্নফাঁস বিতর্কের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) পাশে দাঁড়িয়ে ছাত্রসমাজের অধিকারের দাবিতে অনশন চালিয়ে যান সোনম ওয়াংচুক। গত বৃহস্পতিবার কেন্দ্রের আশ্বাসে অনশন ভঙ্গ করেন তিনি।  এরপর শনিবার পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে সোনম লেখেন, ‘শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয় হয়েছে। ভয় না পেয়ে দেশের প্রতিটি কোণ থেকে গর্জে ওঠার জন্য সিজেপি ও দেশের জেন জেড প্রজন্মকে জানাই অভিনন্দন।’

তবে এখানেই আন্দোলন শেষ হয়ে যাচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছেন সোনম। এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, সরকারের সাড়া মেলায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা হলেও, আসল লক্ষ্য হওয়া উচিত শিক্ষাব্যবস্থায় আমূল স্বচ্ছতা আনা। তাঁর কথায়, ‘যেখানে ভয় রয়েছে, তা দূর করতে হবে। ভালোবাসা ও ভরসা দিয়ে দেশ চালাতে হবে। অন্যায় বরদাস্ত না করে সত্যের পথে চলার মানসিকতা তৈরি করতে হবে।’

এদিকে, কেন্দ্রের সঙ্গে সিজেপির প্রতিনিধিদলের তৃতীয় দফার বৈঠক সফল হওয়ার পর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র সৌরভ দাস। তিনি জানান, সরকারের আশ্বাসের ওপর ভরসা রেখে আন্দোলনকারিরা বাড়ি ফিরে যাচ্ছেন এবং আগামী চার সপ্তাহ পর পরবর্তী আলোচনায় বসা হবে। তবে সোনম ওয়াংচুকের এই নতুন দাবি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *