Sonam Wangchuk | ‘লাদাখ ইস্যুতে চাই কেন্দ্রের স্পষ্ট আশ্বাস’, ১৯ সেপ্টেম্বর থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ওয়াংচুকের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: লাদাখ সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের আশ্বাস চান পরিবেশবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তা না হলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে লাদাখ ইস্যু নিয়ে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এই বিশিষ্ট পরিবশবিদ। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাব-কমিটির সঙ্গে লাদাখের শীর্ষস্থানীয় নেতা ও প্রতিনিধি দলের বৈঠক সন্তোষজনক না হওয়ার পরই এমনটা জানিয়েছেন তিনি। গত বছর লাদাখের সহিংস ঘটনার জেরে এনএসএ আইনে গ্রেপ্তার হয়ে প্রায় ছ’মাস যোধপুর জেলে কাটানোর পর গত মার্চ মাসে মুক্তি পান ওয়াংচুক। এরপর জুন মাসে নিট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে ২৬ দিন আমরণ অনশনও করেন তিনি।

গত বৃহস্পতিবার দিল্লিতে লাদাখের পূর্ণ রাজত্ব এবং সাংবিধানিক সুরক্ষার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের গঠিত সাব-কমিটির সঙ্গে লাদাখের প্রধান গোষ্ঠীগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়াংচুক। লেহ অ্যাপেক্স বডি (LAB) এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (KDA) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত লাদাখ বিধানসভার ক্ষমতা ও অধিকার সংক্রান্ত কোনো নির্দিষ্ট ও বিস্তারিত খসড়া সরকারের তরফ থেকে পেশ করা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তেমন উল্লেখযোগ্য কিছু না ঘটায় আলোচনার ফল নিয়ে তাঁরা হতাশ।

এই বৈঠকের পরই লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যৌথভাবে এক সংবাদ সম্মেলনে পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করে। পূর্বে নির্ধারিত কার্গিল থেকে লেহ পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হলেও ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সন্তোষজনক আশ্বাস না মিললে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর ফের বৃহত্তর আন্দোলন শুরু হবে। পরিবেশ ও দেশের সীমান্তবাসীর অধিকার রক্ষার্থে দেশবাসীকে আবারও লাদাখের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়াংচুক আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লাদাখের সঙ্গে বৈষম্যমূলক বা বিমাতৃসুলভ আচরণ করা হলে বিগত দিনে ঘটে যাওয়া সহিংসতা ও অগ্নিসংযোগের নেপথ্যের বহু অজানা তথ্য প্রকাশ্যে আনতে বাধ্য হবে লেহ অ্যাপেক্স বডি। ফলস্বরূপ, কেন্দ্র ও লাদাখ নেতৃত্বকে ঘিরে আগামী দিনগুলোতে রাজনৈতিক পারদ যে আরও চড়তে চলেছে, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *