লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার উপর ঢাঁই কিলো কা হাত! এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা তো বলাই বাহুল্য। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’এ হনুমানের চরিত্রে সানিকে দেখতে উচ্ছ্বসিত দর্শক। সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তা জানলে এই ছবি ঘিরে অত্যুৎসাহী দর্শকের উচ্ছ্বাস এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। ভারতীয় সিনেমায় ঐতিহাসিক অগ্নিদৃশ্যের সাক্ষী হতে পারে লঙ্কা দহন।
ট্রেলার মুক্তির পর হিন্দি ছবির দর্শকের সেই উত্তেজনা দ্বিগুণ হয়েছে তা বলার অবকাশই রাখছে না। পৌরানিক কাহিনি অবলম্বনে নির্মিত ছবি ঘিরে দর্শকের উন্মাদনা বরাবরই ঊর্ধ্বমুখী থাকে। ‘রামায়ণ’ও তার ব্যতিক্রম নয়। রণবীর-সহ বাকি তারকাদের চরিত্রের লুক প্রকাশ্যে আসলেও আড়ালে ‘হনুমান’ সানি। ইন্ডাস্ট্রির কানাঘুষো ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগে দেখা মিলবে সানির। চার দশকের বেশি অভিনয় কেরিয়ারে দর্শক এক অন্য সানিকে আবিষ্কার করবে!
আরও পড়ুন:
জানা যাচ্ছে, লঙ্কা দহন দৃশ্যের শুটিংয়ের জন্য একটি বিশালাকৃতির সেট তৈরি করা হয়েছিল। যেখানে এমনভাবে অগ্নিদৃশ্যের সিক্যোয়েন্সের শুটিং হয়েছে যা দেখে দর্শক রিল-রিয়েলের পার্থক্যই বুঝতে পারবে না! সূত্রের খবর, লঙ্কা দহনের দৃশ্যটি শুট করতে প্রায় দুই মাস সময় লেগেছে। এই পৌরাণিক ও ধর্মীয় কাহিনিটির চিত্রায়ণে নির্মাতারা কোনও ত্রুটি রাখছেন না। রাবণের লঙ্কার অগ্নিদৃশ্যটি চিত্তাকর্ষক করে তুলতে কঠোর পরিশ্রম করছেন নির্মাতারা। উল্লেখ্য, স্টান্ট ও ভিজ্যুয়াল এফেক্ট বিশেষজ্ঞ ঋষভ ত্যাগী এই দৃশ্যের শুটিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
Lanka Fireplace Sequence in Ramayana goes to be the Greatest Fireplace Sequence in Indian Cinema Historical past when it comes to scale 🤯🤯
It took almost 2 months to movie that sequence and was probably the most Hitech sequence ever filmed : Rishabh Tyagi #Ramayana pic.twitter.com/ar1Ry5QEnq
— KBP Evaluations🏹 (@KshitizCritic) September 8, 2026
তাঁর কথায়, ভারতীয় সিনেমার ইতিহাসে চিত্রায়িত হওয়া অন্যতম বৃহত্তম আগুনের দৃশ্য। সিক্যোয়েন্সটি চিত্রায়িত করতে প্রায় দুই মাস সময় লেগেছিল। ‘রামায়ণ’-এর এই বিশেষ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় আরও জানান, নির্মাতারা এই সিক্যোয়েন্সটির জন্য প্রায় দুই মাস কঠোর পরিশ্রম করেছেন। প্রথমবার হনুমান অবতারে সানি দেওলে দর্শকের চোখ আটকে যাবে সেই বিষয়টিও কার্যত নিশ্চিত করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
