Somalia | সোমালিয়া ও ইয়েমেন উপকূলে জলদস্যুদের হানা: ২২ জন ভারতীয় নাবিক সহ দুটি জাহাজ অপহৃত!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সোমালিয়া (Somalia) এবং ইয়েমেন উপকূলের কাছাকাছি পৃথক দুটি জলদস্যু হানার ঘটনায় মোট ২২ জন ভারতীয় নাগরিক সহ দুটি বাণিজ্যিক জাহাজ অপহৃত হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, অপহৃত জাহাজ দুটিতে থাকা সমস্ত ভারতীয় নাবিক ও কর্মীরা বর্তমানে নিরাপদ রয়েছেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:

  • প্রথম ঘটনা (সোমালিয়া উপকূল): গত ১৭ আগস্ট সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুন-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এম/ভি লুতুফ (M/V LUTUF) অপহৃত হয়। এই জাহাজে ৬ জন ভারতীয় সহ মোট ১০ জন কর্মী ছিলেন।
  • দ্বিতীয় ঘটনা (ইয়েমেন উপকূল): এর তিন দিন পর, অর্থাৎ গত ২০ আগস্ট এডেন উপসাগরে আক্রান্ত হয় এরিত্রিয়া-পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এম.টি. সিবু ১ (M.T. Sibu 1)। এই ট্যাঙ্কারে ১৬ জন ভারতীয় সহ মোট ২০ জন কর্মী ছিলেন।
  • জলদস্যুদের তৎপরতা: সূত্রের খবর,, এম.টি. সিবু জাহাজে ৬ জন সশস্ত্র জলদস্যু এবং এম/ভি লুতুফ জাহাজে একে-৪৭ (AK-47) অস্ত্রধারী ৮ জন জলদস্যু দুটি ছোট নৌকার সাহায্যে হামলা চালিয়ে জাহেজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

The publish Somalia | সোমালিয়া ও ইয়েমেন উপকূলে জলদস্যুদের হানা: ২২ জন ভারতীয় নাবিক সহ দুটি জাহাজ অপহৃত! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *