Cardamom | ভারী খাবারের পর এলাচ কেন খাবেন? কেবল মুখশুদ্ধি নয়, মিলবে হাজারো গুণ

Cardamom | ভারী খাবারের পর এলাচ কেন খাবেন? কেবল মুখশুদ্ধি নয়, মিলবে হাজারো গুণ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাঞ্চ বা ডিনার শেষে এক-দুটি এলাচ মুখে দেওয়া আমাদের অনেকেরই পুরোনো অভ্যাস। বেশিরভাগ মানুষই একে কেবল প্রাকৃতিক ‘মাউথ ফ্রেশনার’ হিসেবে দেখেন। কিন্তু আপনি কি জানেন, ছোট এই এলাচ আপনার শরীরের বড় বড় সমস্যার সমাধান করতে পারে? বিশেষ করে ভারী খাবারের পর এলাচ (Cardamom) চিবিয়ে খাওয়ার সুফল অবাক করার মতো।

পেটফাঁপা ও অ্যাসিডিটি থেকে মুক্তি

অ্যাসিডিটি বা বুকজ্বালা এখন ঘরে ঘরে সমস্যা। এলাচ পেটের পেশিকে শিথিল করে এবং পাকস্থলীর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে অ্যাসিড রিফ্লাক্স ও পেটফাঁপার মতো অস্বস্তি নিমেষেই দূর হয়।

মুখের দুর্গন্ধ ও সংক্রমণ রোধ

এলাচের অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটিরিয়া ধ্বংস করে। এর প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল দীর্ঘক্ষণ মুখে সতেজ সুগন্ধ বজায় রাখে এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখে।

হজমের অব্যর্থ দাওয়াই

এলাচে রয়েছে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম, যা খাবারকে দ্রুত ভাঙতে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এছাড়া এর ‘কারমিনেটিভ’ উপাদান পেটে গ্যাস জমতে বাধা দেয়। ফলে গুরুপাক খাবার খাওয়ার পরও পেটভার হওয়ার ভয় থাকে না।

অন্যান্য উপকারিতা

এটি শরীরের মেটাবলিজম বাড়াতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এলাচের মিষ্টি সুগন্ধ স্নায়ুকে শান্ত করে এবং মেজাজ ফুরফুরে রাখে। তবে উপকার পেতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে একটি বা দুটি এলাচ খাওয়াই যথেষ্ট। অতিরিক্ত এলাচ খেলে গা গোলানো বা পেটে অস্বস্তি হতে পারে। তাই নিয়ম মেনে এলাচ খান এবং সুস্থ থাকুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *