SIR | ২৫ নভেম্বরের মধ্যে এসআইআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ কমিশনের: সূত্র

SIR | ২৫ নভেম্বরের মধ্যে এসআইআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ কমিশনের: সূত্র

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এসআইআরের (SIR) ডিজিটাইজেশন প্রক্রিয়া। রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। খবর সূত্রের। ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই কাজ শেষ করতে বলা হয়েছে। কারণ, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিএলও (BLO)-দের বাড়তি চাপ থাকলেও কাজ শেষ করতে হবে। পাশাপাশি এও স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসকরাও স্ক্যানারে রয়েছেন। বিএলওরা ভালো কাজ করছেন। তবে, এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন, তা দেখতে হবে জেলাশাসকদের।

এদিকে এসআইআরের কাজ করতে গিয়ে বিএলওদের এক এক সময় এক এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি। তারপর, পূরণ করা ফর্ম সংগ্রহ। শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। কাজের চাপ এবং কম সময়ে সবটা করতে গিয়ে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার ‘এডিট’ অপশন দেওয়া হলেও বিএলওদের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও।

এসআইআর স্থগিতের জন্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *