CM Mamata Banerjee | ‘আধার নেওয়া হয়নি, ১০০ জনের বেশি মারা গিয়েছেন!’ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাওয়াল মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee | ‘আধার নেওয়া হয়নি, ১০০ জনের বেশি মারা গিয়েছেন!’ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাওয়াল মুখ্যমন্ত্রীর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) এসআইআর (SIR) মামলার শুনানিতে নজিরবিহীনভাবে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিচারপতি সূর্য কান্তের এজলাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, আধার কার্ড সংক্রান্ত জটিলতার কারণে বাংলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। মারা গিয়েছেন ১০০ জনের বেশি মানুষ।’

শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আধার কার্ড গ্রহণ করার কথা বলেছিলেন, কিন্তু তা নেওয়া হয়নি। পরিবর্তে অন্য নথি চাওয়া হয়েছে। এর ফলে ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। ভাবা যায়! কেন বাংলাকে বারবার টার্গেট করা হচ্ছে? অসমে কেন এই পদক্ষেপ করা হয়নি?’  মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনে পালটা প্রধান বিচারপতি বলেন, ‘আধার কার্ড নিয়ে আমরা মামলা শুনেছি। রায় ঘোষণা বাকি রয়েছে।’

এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘এরা মিসম্যাচ করছে কী ভাবে শুনুন- বিয়ের পরে মেয়েদের পদবী বদলে গেলেই মিসম্যাচ বলা হয়েছে। বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা আপনার অর্ডার মানছে না। আধার কার্ড মানছে না, কাস্ট সার্টিফিকেট মানছে না। লোকে আত্মহত্যা করেছে। আমার সুপ্রিম কোর্টের কাছে আবেদন গনতন্ত্র বাঁচান।’ মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *