SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজে ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’ বা ডোমিসাইল সার্টিফিকেটকে (Domicile Certificates) বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়েছে কমিশন (Election Fee)।

তবে কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোনও কর্তৃপক্ষ দিলেই এই শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা এবং পরবর্তী সংশোধনী মেনে নির্দিষ্ট আধিকারিকদের দ্বারা ইস্যু করা সার্টিফিকেটই কেবল গ্রাহ্য হবে। বৈধ কর্তৃপক্ষ হিসেবে তালিকায় রয়েছেন জেলা শাসক (DM) ও অতিরিক্ত জেলা শাসক (ADM), মহকুমা শাসক (SDO) এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর।

ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের (ERO ও AERO) কঠোরভাবে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, তালিকায় স্বচ্ছতা আনতে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

আজ অর্থাৎ শনিবারই ছিল এ রাজ্যে এসআইআরের শুনানির শেষ দিন। একদম শেষ মুহূর্তে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়ায় স্বাভাবিকভাবেই কাজের পরিধি বেড়েছে। ফলে শুনানির সময়সীমা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এনিয়ে সিইও মনোজ আগরওয়াল জানান, এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। জেলা নির্বাচনি আধিকারিকদের (DEO) থেকে রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *