SIR | ‘নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে’, এসআইআর নিয়ে মন্তব্য উদয়নের

SIR | ‘নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে’, এসআইআর নিয়ে মন্তব্য উদয়নের

শিক্ষা
Spread the love


বেলাকোবা: নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে। রাজ্যে এসআইআর (SIR) নিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। উদাহরণ দিতে গিয়ে তিনি তাঁর স্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘স্ক্যান করতে গিয়ে আমার স্ত্রীর পদবী অন্য দেখাচ্ছিল।’ তাঁর মন্তব্য, যেই কাজ দু বছরের ,তা কমিশন দু মাসে করতে চাইছে। ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে। আতঙ্কে অনেক মানুষ মারা গিয়েছে। তাই দ্রুত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টার শামিল।

বৃহস্পতিবার রাজগঞ্জে এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে আসেন উদয়ন। তিনি পানিকৌরি অঞ্চলের দলীয় এসআইআর ‌সহায়তা কেন্দ্রে উপস্থিত হন। ব্লকে কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। ১০০ শতাংশ ফর্ম ফিলাপ করে দু’দিনের ভিতর বিএলও-কে জমা দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উদয়ন।

শুভেন্দু অধিকারী বলছেন, এসআইআরকে হাতিয়ার করে ২৬-এর নির্বাচনে তারা ব্রহ্মাস্ত্র পেয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটি হাতে বসতে হবে কালীঘাটের সামনে। এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এর চাইতে বড় পাগল আর কাকে বলবো? ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। এসআইআরই ওদের মাথায় বাড়ি দেবে। রাস্তায় বাটি খুঁজে পাবেনা।’ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ প্রমুখ। উদয়নের মন্তব্যের পালটা প্রতিক্রিয়ায় বিজেপির জলপাইগুড়ি জেলা কিষাণ মোর্চার সভাপতি নকুল দাস বলেন, ‘উদয়ন গুহ নিজেই পাগল। তিনি পাগলের মতো ভুলভাল বকছেন। তাঁর কথায় মানুষ বিভ্রান্ত হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *