Bangladesh | বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে চমক! মুখোমুখি বৈঠকে ইউনূস-খালেদা

Bangladesh | বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে চমক! মুখোমুখি বৈঠকে ইউনূস-খালেদা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে চমক। বহু ক্যামেরা ও আলোকবৃত্তের মধ্যে ঘটে গেল এক নিঃশব্দ রাজনৈতিক ঘটনা। মুখোমুখি বৈঠকে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) ও বিএনপি চেয়ারপার্সন ও সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। সূত্রের খবর, অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলাপ হয় দু’জনের।

ইউনূস প্রথমে খোঁজ নেন অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। কৃতজ্ঞতা জানিয়ে খালেদাও খোঁজ নেন প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজি ইউনূসের শারীরিক অবস্থার এবং তাঁর সুস্থতা কামনা করেন।

যদিও বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টার মাঝে বিরোধী শিবিরের প্রধান নেত্রীর সঙ্গে এমন সাক্ষাৎ কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তবে সরকারি মহল বা বিএনপি (BNP) কেউই এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। নিছকই এটি সৌজন্য সাক্ষাৎকার, না কি এর পেছনে রয়েছে অন্য কারণ? এই প্রশ্নই এখন ওপার বাংলা রাজনৈতিক আবহে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *