Siliguri | শিলিগুড়িতে শুরু হচ্ছে পঞ্চম ‘তরাই নাট্য উৎসব’, মঞ্চ কাঁপাবেন রজতাভ-গৌতম হালদাররা

Siliguri | শিলিগুড়িতে শুরু হচ্ছে পঞ্চম ‘তরাই নাট্য উৎসব’, মঞ্চ কাঁপাবেন রজতাভ-গৌতম হালদাররা

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ শিলিগুড়ি (Siliguri) ওপেন সিক্রেটের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম তরাই নাট্য উৎসব ২০২৬। আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দীনবন্ধু মঞ্চে (Dinabandhu Mancha) এই নাট্য উৎসবে অংশ নিচ্ছে কোলকাতা ও শিলিগুড়ির ৭টি নাটকের দল। আজ শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি ওপেন সিক্রেটের সভাপতি পল্লব বসু এই প্রসঙ্গে জানান যে, আজ বিকেল থেকেই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়েছ।

প্রতি বছরের মতো এবারেও ৫ দিনের এই উৎসবে থাকছে কোলকাতা ও বাংলার সেরা নাটকগুলো। এই ৫ দিনে রঙ্গপট,  এবং পজিটিভ, প্রাচ্য, থিয়েটার ওয়ার্কশপ,  কোচবিহারের কম্পাস, শিলিগুড়ির দুটি দল উত্তাল ও ওপেন সিক্রেট তাদের নাটক মঞ্চস্থ করবে। প্রথম দিন ২৭ মে, সন্ধ্যা ৬টায় নাট্য উৎসবের উদ্বোধন করবেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব দেবাশীষ।

প্রথমদিন অনুষ্ঠিত হবে রঙ্গপট প্রযোজিত নাটক “নোনজল”। নির্দেশনা ও অভিনয়: দেবদুত ঘোষ, সীমা মুখার্জি। ২৮ মে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে দুটি নাটক, কম্পাস প্রযোজিত নাটক “সিস্টেম” ও উত্তাল প্রযোজিত নাটক “গোপালের মা”। ২৯ মে মঞ্চস্থ হবে দুটি নাটক ওপেন সিক্রেট প্রযোজিত “চোর” এবং কোলকাতার এবং পজিটিভ প্রযোজিত নাটক “হালুম জিন্দা হ্যায়”, যার অভিনয় কেন্দ্রে থাকছেন বিখ্যাত অভিনেতা রজতাভ দত্ত ও বিন্দিয়া ঘোষ। ৩০ মে প্রাচ্য প্রযোজিত নাটক “ক্যালিগুলা”, অভিনয়ে গৌতম হালদার,  নির্দেশনা:বিপ্লব বন্দ্যোপাধ্যায়। ৩১ মে উৎসবের শেষ দিনে রয়েছে “গদাইবাবু আসছেন”, প্রযোজনা কোলকাতার থিয়েটার ওয়ার্কশপ, অভিনয় কেন্দ্রে: গৌতম হালদার,  লোকনাথ দে। নির্দেশনা : অশোক মুখোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *