শিলিগুড়ি: দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে ফের দুর্ঘটনা ঘটল শহর শিলিগুড়িতে (Siliguri)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চম্পাসারির (Champsari) মহানন্দা সেতু থেকে চেকপোস্টের দিকে একটি বাইক অতিরিক্ত গতিতে আসছিল। আইজি অফিসের কাছে ডাইভারসান বুঝতে না পেরে ওই বাইক সরাসরি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে (Bike Accident)। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ডিভাইডার বেশকিছুটা এগিয়ে যায়। অন্যদিকে, ধাক্কা লাগার পর বাইকে থাকা ২ জন কিছুটা দূরে রাস্তার ওপর ছিটকে পরে। এরপর স্থানীয়রা ওই দুই তরুণকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাইকটিকে উদ্ধার করেছে। বর্তমানে ওই দুই তরুণ আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
