শিলিগুড়ি: পুজোর আনন্দের মাঝেই শিলিগুড়িতে (Siliguri) অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন ব্যস্ততম ইস্টার্ন বাইপাস সংলগ্ন আমতলা এলাকায় একটি ইলেকট্রনিক সামগ্রীর স্টোরে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই ইস্টার্ন বাইপাসের আমতলা এলাকার ওই ইলেকট্রনিক্স সামগ্রীর স্টোর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, তার জন্য সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে।
The put up Siliguri | শিলিগুড়িতে অগ্নিকাণ্ড: ইস্টার্ন বাইপাসের ইলেকট্রনিক্স স্টোরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল appeared first on Uttarbanga Sambad.
