‘দেসু ৭’ নিয়ে ষড়যন্ত্র করে নেগেটিভ রিভিউ ছড়ানোর অভিযোগ। বেশ কয়েকজন ইউটিউবারকে নোটিস পাঠালেন দেব। অবশেষে ভিডিও ওড়ালেন ওই ইউটিউবার।
শুক্রবারই মুক্তি পেয়েছে ‘দেসু ৭’। ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। তাই অধিকাংশ প্রেক্ষাগৃহই প্রায় হাউসফুল। অনুরাগীরা দেব-শুভশ্রী জুটির ম্যাজিকে ঘায়েল। তবে ছবি নির্মাতাদের সূত্রে খবর, প্রিন্স, রূপম নামে বেশ কয়েকজন ইউটিউবার ইচ্ছাকৃতভাবে ‘দেশু ৭’ ছবির নেগেটিভ রিভিউ করেছে। পরিকল্পনামাফিক ষড়যন্ত্র করে ছবিটি খারাপ বলা হচ্ছে বলেই দাবি। আর তা রুখে দাঁড়ালেন তৎপর দেব। ইতিমধ্য ইউটিউবার আইনি নোটিস পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

যদিও রূপম নামে ওই ইউটিউবারের দাবি,”খারাপ কথা বলিনি। যেটা ভালো সেটাও বলেছি।” তাঁর দাবি, “এর আগে কোনও প্রযোজক, প্রোডাকশন হাউস, পরিচালকের ছবি খারাপ বললেও, এরকম কিছু করেনি।” বলে রাখা ভালো, রূপম মূলত সোশাল মিডিয়ায় চলচ্চিত্র সমালোচক হিসাবে ছবির রিভিউ পোস্ট করেন। তাঁর দাবি, কখনও কোনও পরিচালকের ছবি নিয়ে মিথ্যা রিভিউ করেননি তিনি। ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে দ্বিধাবোধ করেননি। রূপমের মতে, “আর কেউ কখনও ছবির সত্যিকারের রিভিউ করতেই পারবে না। পরিচালক, প্রযোজকের মনমতো কাজ করতে হবে।” রূপমের হুঁশিয়ারি, এই আইনি নোটিসের জন্য ভয় পাচ্ছেন। কিংবা আগামিদিনে ছবি নিয়ে খুব ভালো কিছু বলবেন তা নয়। যেমন লাগবে তেমনই বলবেন তিনি। যদিও রূপম তাঁর ‘দেসু ৭’-এর রিভিউ সরিয়ে দিয়েছেন।
নেগেটিভ রিভিউ যে ইউটিউবারদের দিয়ে করানো হতে পারে, সে আশঙ্কা আগেই করেছিলেন দেব। সোশাল মিডিয়ায় সেকথা লিখেছিলেন তিনি। যে কেউ ছবি নিয়ে তাঁর নিজস্ব মতামত দিতেই পারেন। তবে ইচ্ছাকৃতভাবে ভুলভাল রিভিউ না করাই ভালো বলেও জানিয়েছিলেন দেব। সেই আশঙ্কাই যেন সত্যি হল। এই আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অবশ্য চলছে জোর চাপানউতোর। কারও কারও দাবি, ইচ্ছাকৃতভাবে ইউটিউবারদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে টিম ‘দেসু ৭’-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
