উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রবিবার সকালে ময়নাগুড়ির (Mainaguri) উল্লাডাবরি এলাকায় এনবিএসটিসি-র একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে (NBSTC Bus Accident)। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৩ জন। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই সঙ্গে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি।
এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ ময়নাগুড়ির এনএইচ-২৭ (NH-27)-এর উল্লাডাবরি জোড়াবাঁধ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ উদ্ধারকার্য তদারকি করার জন্য মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে আহতরা যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি।
এরপরই শুভেন্দু লেখেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
Deeply saddened by the tragic street accident at Ulladabri Jorabadh on NH-27 in Maynaguri at present, whereby a truck slammed right into a bus carrying ill-fated passengers.
My coronary heart goes out to the households who’ve misplaced their family members on this horrific incident. I provide my deepest…— Suvendu Adhikari (@SuvenduWB) June 21, 2026
প্রসঙ্গত, এদিন শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই এনবিএসটিসি বাসটি। কিন্তু ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

