Siliguri | ফল ঘোষণার আগে যজ্ঞ শিলিগুড়িতে! ‘অশুভ শক্তির বিনাশ’ কামনায় বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়

Siliguri | ফল ঘোষণার আগে যজ্ঞ শিলিগুড়িতে! ‘অশুভ শক্তির বিনাশ’ কামনায় বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধ শেষ। এখন শুধু অপেক্ষা ফল ঘোষণার। তার ঠিক প্রাক-মুহূর্তে শিলিগুড়িতে (Siliguri) যজ্ঞের মাধ্যমে ‘শুভ’ দিনের প্রার্থনা শুরু করল গেরুয়া শিবির। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ২ নম্বর জ্যোতিনগর এলাকায় আয়োজিত এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি (BJP) নেত্রী তথা প্রার্থী শিখা চট্টোপাধ্যায় (Shikha Chatterjee)। মন্ত্রোচ্চারণ এবং পূর্ণাহুতির মাধ্যমে জয়লাভের প্রার্থনা করেন কর্মীরা।

এই প্রসঙ্গে শিখা চট্টোপাধ্যায় বলেন, “যজ্ঞের মাধ্যমে সমস্ত অশুভ শক্তির বিনাশ করা হল। রাম রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগে তাই এই যজ্ঞের আয়োজন।”

ভোট গণনার আগে যখন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তখন বিজেপির এই যজ্ঞ অনুষ্ঠান স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ সঞ্চার করেছে। তবে ইভিএমের ফল কার দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা শিলিগুড়ি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *