Siliguri | শিলিগুড়িতে টোটোর দাপট! সেবক রোডে পরিষেবা বন্ধ করে পথে নামলেন সিটি অটো চালকরা

Siliguri | শিলিগুড়িতে টোটোর দাপট! সেবক রোডে পরিষেবা বন্ধ করে পথে নামলেন সিটি অটো চালকরা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) হিলকার্ট রোডে টোটো চলাচল নিষিদ্ধ হওয়ার পর থেকেই যেন সমস্যার নতুন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেবক রোড (Sevoke Highway)! অভিযোগ, হিলকার্ট রোড থেকে ‘বিতাড়িত’ টোটোগুলো এখন সেবক রোডের ‘দখল’ নিয়েছে। যার ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন সিটি অটো চালকরা। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার সকাল থেকে সেবক রোডে অটো পরিষেবা পুরোপুরি বন্ধ রেখে পথে নামলেন ক্ষুব্ধ চালকরা।

এদিন সকাল থেকেই সেবক রোডের সিটি অটো (Metropolis Auto) চালকরা তাদের গাড়ি চালানো বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চালকদের দাবি, শহরের বিভিন্ন প্রান্ত থেকে টোটোগুলি এখন যত্রতত্রভাবে সেবক রোডে ঢুকে পড়ছে। এর ফলে সিটি অটোর যাত্রী কমে গেছে এবং তাদের আয় কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।

চালকদের সাফ কথা, সেবক রোডকে অবিলম্বে টোটো-মুক্ত করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়, তবে তারা আর অটো চালাবেন না। এখন দেখার বিষয়, এই অচলাবস্থা কাটাতে প্রশাসন কী পদক্ষেপ নেয়। টোটো বনাম অটো চালকদের এই দ্বন্দ্ব কতদিন স্থায়ী হয়, এখন সেটাই বড় প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *