Mamata Banerjee candle march | হাতে মোমবাতি, বারুইপুরের নির্যাতিতার বিচার চেয়ে পথে মমতা

Mamata Banerjee candle march | হাতে মোমবাতি, বারুইপুরের নির্যাতিতার বিচার চেয়ে পথে মমতা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুরের শিউরে ওঠা ঘটনার আঁচ এবার আছড়ে পড়ল খাস কলকাতার রাজপথে। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে খোদ পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাট থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন তিনি (Mamata Banerjee candle march)। এদিন বিকেলে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তাঁর বাসভবনের সামনে থেকেই এই প্রতিবাদী পদযাত্রার সূচনা হয়। তবে শুরুতেই তৈরি হয় পুলিশি টানাপোড়েন। প্রশাসন প্রথমদিকে হরিশ চ্যাটার্জী স্ট্রিটেই মিছিলটি আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বসানো গার্ডরেল কার্যত সরিয়ে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর হাজারো সমর্থক কালীঘাট রোডের দিকে এগিয়ে যান। মিছিল যত হাজরা মোড়ের দিকে অগ্রসর হয়েছে, ভিড় ও প্রতিবাদের ঝাঁজ ততই বেড়েছে। হাতে মোমবাতি নিয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে সমস্বরে স্লোগান ওঠে— “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর বারুইপুর”।

রবিবার থেকেই কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল যে, কড়া পুলিশি ঘেরাটোপে নেত্রীকে কার্যত তাঁর নিজের বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয়েছে। যদিও সোমবার সকালেই মমতাপন্থী তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে নির্যাতিতার শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে আসে। এরপর বিকেলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকাতে পুলিশকে সেভাবে কোনও বলপ্রয়োগ বা কড়া পদক্ষেপ করতে দেখা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *