চতুর্থ বিয়ের ৫ মাসেই মা হলেন সুস্মিতা, প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে কী জানালেন ইনফ্লুয়েন্সর?

চতুর্থ বিয়ের ৫ মাসেই মা হলেন সুস্মিতা, প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে কী জানালেন ইনফ্লুয়েন্সর?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবে বরাবর তাঁর মুখে একটাই কথা শোনা গিয়েছে, তিনি মাতৃত্বের স্বাদ চান। অবশেষে চতুর্থ সংসারে পূরণ হল সেই স্বপ্ন। কোল আলো করে এল ফুটফুটে সন্তান। সোমবার বিকেলে নিজেই খুদের হাতের ছবি পোস্ট করে সকলকে সুখবর জানিয়েছেন তিনি। সেই পোস্টেও অতীতের যন্ত্রণার কথা তুলে ধরেছেন সুস্মিতা। 

সদ্যোজাতের হাতের ছবি পোস্ট করলেন সুস্মিতা রায়।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েকবছর ধরে সোশাল মিডিয়ায় ভ্লগিং করে প্রবল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তাঁর পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখতে অপেক্ষা করে থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকাই ছন্দপতন। জানা যায়, ভেঙেছে সব্যসাচী ও সুস্মিতার সংসার। পরবর্তীতে সোশাল মিডিয়াকে আক্রমণ-পালটা আক্রমণ পর্ব চলতে থাকে। সব্যসাচীই দাবি করেছিলেন ৫ বার বিয়ে হয়েছে সুস্মিতার। পরবর্তীতে ইনফ্লুন্সেয়র জানান, তিনি চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সেইসময় সুস্মিতা দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে তাঁর সংসার ভাঙার একটা বড় কারণ তাঁর মা হওয়ার সাধ। তিনি বরাবর মা হয়ে চাইতেন। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। অভিযোগ, এই সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই। একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। যদিও তাঁর সাধ পূরণ হয়নি। সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। সেই থেকেই দূরত্ব, একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও ফের স্বামীর ঘরে ফিরে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু এবার আর তা হয়নি। ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তাঁর বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানালেন তিনি। লিখলেন, ‘মা হলাম 🥰♥️, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’ সেই পোস্টে বর্তমান স্বামীকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সুস্মিতা।     

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *