টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে নেই শুভমান গিল। অথচ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর কটাক্ষের মুখে গিল। সেই খোঁচাটা দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সেঞ্চুরিতে নয়া নজির গড়েছেন। ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে দলকে জিতিয়েছেন। ছাপিয়ে গিয়েছেন ক্রিস গেইলকে। তারপর টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স নয়, হঠাৎ কেন গিলকে কটাক্ষ করলেন হোপ?
২৫০ রান তাড়া করে জয়! ভারতের বিরুদ্ধে নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার নেপথ্যে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরি। ভারতের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজির গড়লেন হোপ। এর আগে একমাত্র অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের এই কৃতিত্ব ছিল। এবার হোপ ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের থেকে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক হলেন হোপ। গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। ভারতের বিরুদ্ধে টেস্টে একটি ও ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি আছে তাঁর।
আরও পড়ুন:
টি-টোয়েন্টিতে রান তাড়ার নিরিখে এখন দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২৩-এ তাদের বিরুদ্ধেই ২৫৯ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা জিতল ২৫০ রান তাড়া করে। তারপর ইনস্টাগ্রামে ছবি দিয়ে হোপ লেখেন, ‘২৫০? কুল।’ ভাবটা এরকম- ২৫০ রানের বিরাট লক্ষ্য? অনায়াসে তুলে ফেলব। যা আসলে শুভমান গিলকে তাঁর জবাব। কীভাবে?
আসলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৪০৬ রান তাড়া করে জিতেছিল। সেই ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিলেন ওয়ানডে অধিনায়ক গিল। তারপর তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘৪০৬? কুল।’ এবার সেটাকেই খোঁচা দিলেন হোপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
