Shah Rukh Khan Helps Pregnant Deepika Padukone Climb Stairs Video Goes Viral

Shah Rukh Khan Helps Pregnant Deepika Padukone Climb Stairs Video Goes Viral

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শুধু ‘রিল লাইফ’এ নয়, ‘রিয়েল লাইফ হিরো’-ও বটে। চিত্রনাট্যের প্রয়োজনে যেমন চলন্ত ট্রেন থেকে হাত বাড়িয়ে সিমরণকে বুকে আগলে নেন বাস্তবেও মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনে শাহরুখে মন্ত্রমুগ্ধ আবালবৃদ্ধবনিতা। জাতীয় পুরস্কার বিতরণীর মঞ্চে রানি মুখোপাধ্যায়ের শাড়ির আঁচল সামলে প্রকৃত পুরুষত্বের নজির গড়েছিলেন শাহরুখ। আরও একবার মানবিকতার প্রমাণ দিলেন কিং খান। সহ অভিনেত্রীর দিকে কী ভাবে বন্ধুত্বের হাত বাড়াতে হয় শাহরুখের থেকে ভালো বোধহয় আর কেউ জানেন না!

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে মিলেছে তেমনই ইঙ্গিত। অন্তঃসত্ত্বা দীপিকাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করছেন শাহরুখ। বহু প্রতীক্ষিত প্রজেক্ট ‘কিং’-এর শুটিংয়ের একটি মুহূর্ত ফাঁস হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সেখানেই ধরা পড়েছে শাহরুখের এই সহজাত স্বভাবের ঝলক। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলছে ‘কিং’য়ের শুটিং। সেখান থেকেই  ফাঁস হয়েছে কয়েক সেকেণ্ডের একটি ক্লিপ।

আরও পড়ুন:

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় শাহরুখ মাঝপথে থেমে পিছনে তাকান এবং দীপিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দীপিকা তখন শাহরুখের হাত ধরে দু’জনে একসঙ্গে সিঁড়ি বেয়ে ওঠেন। শাহরুখের পরনে কালো শার্ট-প্যান্ট, অন্যদিক উজ্জ্বল কমলা রঙের টপ, রঙিন ঢিলেঢালা প্যান্টে নজর কেড়েছেন দীপিকা। শাহরুখের আন্তরিকতার মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সম্মোহিত ভক্তরা।

অভিনেতার ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে তাঁর প্রতি অনুরাগীদেরে সম্মান দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তা বললে অত্যুক্তি হবে না। শাহরুখে মুগ্ধ এক অনুরাগী লিখেছেন, ‘শাহরুখ খানকে অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। সত্যিই তিনি বলিউডের কিং।’ অপর এক ব্যক্তি যুগলের প্রশংসা করে বলেছেন, ‘খুব সুন্দর, শাহরুখ আর দীপিকা।’ অনেকে আবার শাহরুখকে ‘জেন্টলম্যান’ সম্বোধনে সম্মানিত করেছেন। নেটাগরিকদের সিংহভাগের দাবি, শাহরুখের আচরণেই তিনি আজ ভক্তের ভগবান এবং কিং তকমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুটিং সেটের অন্দরের ছবি ফাঁস হয়ে যাওয়া নতুন ঘটনা নয়। একাধিকবার এইরকম ঘটনার সাক্ষী থেকেছেন ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। ‘কিং’-এর ভিডিও ছড়িয়ে পড়তেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভক্তদের অনুরোধ করেছেন ফাঁস হওয়া হওয়া কনটেন্ট শেয়ার করা থেকে সকলে যেন বিরত থাকেন। এক্স হ্যান্ডেলে সিদ্ধার্থের আর্জি, ‘সকল ভক্তের কাছে আমার আন্তরিক অনুরোধ দয়া করে কেউ ফাঁস হয়ে যাওয়া মুহূর্ত শেয়ার করবেন না। টিমের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র একটি সুন্দর ক্লাইম্যাক্স দর্শককে উপহার দিতে পারেন। ততক্ষণ প্রত্যেকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। বড় পর্দায় নতুন চমক অপেক্ষা করছে। সকলের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত, ধন্যবাদ।’

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *