Shah Rukh Khan | অন্য খানদের চেয়ে ৪ গুণ ধনী ‘বাদশা’! শাহরুখ খানের বিশাল সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ মানেই রাজকীয় কায়দা। তবে অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে তাঁর আর্থিক সাম্রাজ্য যে বাকি সুপারস্টারদের অনেক পিছনে ফেলে দিয়েছে, তা ফের একপ্রকার স্পষ্ট হয়ে গেল। বাণিজ্য বিশ্লেষক জেএস খেপারের সাম্প্রতিক দাবি অনুযায়ী, বলিউড তারকাদের সম্পত্তির তালিকায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ সলমন খান, আমির খান কিংবা অক্ষয় কুমারদের তুলনায় প্রায় চার গুণ বেশি!

বাণিজ্য বিশ্লেষক জেএস খেপারের হিসাব অনুযায়ী, বর্তমান সময়ে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার কাছাকাছি। তাঁর কথায়, “ওই মানুষটিই তো বাদশা! আমার মনে হয় না তাঁর সম্পত্তির পরিমাণ এর থেকে কোনো অংশে কম।”

অন্যান্য তারকাদের সঙ্গে তুলনা টানলে ব্যবধানটা ঠিক কতটা স্পষ্ট, তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়:

  • সলমন খান: আনুমানিক ৩,০০০ থেকে ৩,২০০ কোটি টাকা।
  • অক্ষয় কুমার: প্রায় ২,৭০০ থেকে ২,৮০০ কোটি টাকা।
  • আমির খান: প্রায় ১,৯০০ থেকে ২,০০০ কোটি টাকা।

শুধুমাত্র সিনেমা বা অভিনয়ই নয়, শাহরুখ খানের এই বিপুল আর্থিক সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর দূরদর্শী ব্যবসায়িক বুদ্ধি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ (KKR) থেকে শুরু করে বিশ্বজুড়ে বিভিন্ন লাভজনক সংস্থায় তাঁর বহুমুখী বিনিয়োগ এবং প্রযোজনা সংস্থার রমরমা ব্যবসাকেই তাঁর এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যের মূল ভিত্তি বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *