Chalsa | তিন মাস পর খুলল স্কুল, পঠনপাঠন শুরু বাতাবারি সি এম উচ্চ বিদ্যালয়ে

Chalsa | তিন মাস পর খুলল স্কুল, পঠনপাঠন শুরু বাতাবারি সি এম উচ্চ বিদ্যালয়ে

খেলাধুলা/SPORTS
Spread the love


চালসা: দীর্ঘ তিন মাসের প্রতীক্ষার অবসান। ফের বিদ্যালয়ে বাজল ঘণ্টা, ক্লাসে ফিরল পড়ুয়ারা। বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) আবহে কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকা মাটিয়ালি (Matiali) ব্লকের পূর্ব বাতাবারি সি এম উচ্চ বিদ্যালয় অবশেষে বুধবার থেকে পুনরায় পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হলো (College Reopening)

জানা গেছে, গত ১ মার্চ থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল। তিন মাস বন্ধ থাকার পর বাহিনী চলে যাওয়ায় এদিন ফের প্রাণ ফিরে পায় স্কুল চত্বর। সরকারি নির্দেশ মেনে এদিন সকালে ‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের পঠনপাঠন।

প্রথম দিন হওয়ায় পড়ুয়াদের উপস্থিতি কিছুটা কম থাকলেও, দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষক-শিক্ষিকারা জানান, দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বিদ্যালয়ের পঠনপাঠন। নির্বাচনের কারণে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতে তাঁরা তৎপর। দীর্ঘ বিরতির পর স্কুলের আঙিনায় পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *