Samik Bhattacharya | ‘গ্রাউন্ড জিরোয় আসুন…’, এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন শমীক

Samik Bhattacharya | ‘গ্রাউন্ড জিরোয় আসুন…’, এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন শমীক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল তো ছিলই, এবার নির্বাচন কমিশনকে আক্রমণ বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) মুখ্য নির্বাচনি আধিকারিক জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে বলেনস, ‘বিএলওদের যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, দু’তিনটে জ্ঞানগর্ভ কথা বলবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্য রকম হবে, এটা হতে পারে না।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে গিয়ে শমীক বলেন, ‘এসআইআর মানবে না বলে এখন বিএলওদের  দিয়ে মিথ্যা তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল। বিজেপির বিএলএ-২ (বুথস্তরীয় প্রতিনি‌ধি) হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁরা বিভিন্ন এলাকায় আক্রান্ত হচ্ছেন, আর বিএলওদের পঞ্চায়েত দপ্তরে, তৃণমূলের দলীয় দপ্তরে বা বিভিন্ন ক্লাবে তুলে নিয়ে গিয়ে ভুল তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করত বাধ্য করা হচ্ছে।’ জ্ঞানেশ কুমারকে গ্রাউন্ড জিরোয় এসে আসল পরিস্থিতি খতিয়ে দেখার পরামর্শও দিলেন শমীক।

বিজেপি রাজ্য সভাপতির দাবি, বস্তি খালি করে বাংলাদেশিরা বর্ডারে গেলেও তাদের একটা বড় অংশ এখনও রয়ে গেছেন। তাদের নাম তোলার চেষ্টা হচ্ছে। শমীক বলেন, ‘DEO আত্মসমর্পণ করে ফেলেছেন প্রশাসনের কাছে। চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন।  বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনেরই।’

এদিন জ্ঞানেশ কুমারের বিবৃতির দাবি করছেন শমীক। তাঁর আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য, ‘ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে এখানে আসতে হবে।’ উল্লেখ্য শুক্রবার সন্ধেতেই রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে চিঠি লিখে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। চিঠিতে বলা হয়েছে, বিএলও-সহ সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ পুলিশের। ফলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ করার তা করতে হবে প্রশাসনকে। যে ধরনের ভীতি কাজ করছে বা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তা দ্রুত ঠিক করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *