Siliguri | সকাল ৯টার পর শহরের ভেতরে নো-এন্ট্রি! এবার থেকে দূরপাল্লার বাসের ড্রপিং পয়েন্ট ‘পরিবহন নগর’  

Siliguri | সকাল ৯টার পর শহরের ভেতরে নো-এন্ট্রি! এবার থেকে দূরপাল্লার বাসের ড্রপিং পয়েন্ট ‘পরিবহন নগর’  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরের যানজট কমাতে বড় পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। এখন থেকে জংশন এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে আর যাত্রী তুলতে পারবে না দূরপাল্লার বেসরকারি বাস। বিকেল পাঁচটার পর কলকাতা, পাটনা, রাঁচি, আসাম-সহ বিভিন্ন গন্তব্যের বাস তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেই ছাড়া হবে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, সন্ধ্যা নামলেই হিলকার্ট রোড ও জংশন এলাকায় সারি দিয়ে দাঁড়িয়ে থাকত দূরপাল্লার বাস। রাস্তার উপর যাত্রী ওঠানামার ফলে তীব্র যানজট তৈরি হতো এবং সমস্যায় পড়তেন সাধারণ মানুষ।

সেই সমস্যা দূর করতেই রবিবার এলাকা পরিদর্শনে যান ডিসিপি ট্রাফিক (Visitors) কাজী শামসুদ্দিন আহমেদ ও অন্যান্য আধিকারিকরা। ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, তেনজিং নোরগে বাস টার্মিনাসের যে অংশ সন্ধ্যার পর ফাঁকা থাকে, সেখান থেকেই এবার দূরপাল্লার বাস চলাচল করবে। পাশাপাশি ড্রপিং পয়েন্টেও পরিবর্তন আনা হয়েছে। সকাল ৯টার পর আর কোনও দূরপাল্লার বাস শহরের ভিতরে যাত্রী নামানোর জন্য প্রবেশ করতে পারবে না। তাদের পরিবহন নগরেই যাত্রী নামাতে হবে। ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান, শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।  অন্যদিকে পর্যটক দীপঙ্কর রাউত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে শহরের ট্রাফিক ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে এবং পর্যটকদেরও সুবিধা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *