Salman Khan poster steals the highlight at 7 Canine Egypt premiere Followers React

Salman Khan poster steals the highlight at 7 Canine Egypt premiere Followers React

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সিনেমার পাশাপাশি একাধিক কারণে বারবারহ লাইমলাইট ছিনিয়ে নেন ভাইজান। সম্প্রতি সলমন খানের ‘একাকিত্ব’ পোস্ট নিয়ে নেটভুবনে হইচই! অতঃপর নিজেই পোস্টের রহস্য উন্মোচন করেছেন। এবার আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রে সলমন খান। বলিউড পেরিয়ে হলিউড ছবিতে সুপারস্টার সলমনের ঝলক। হলিউড মুভি ‘সেভেন ডগস’-এ অভিনয় করেছেন। আগামী ছবির কাজে ব্যস্ত থাকার দরুণ বিদেশে ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি। তবুও সেই অনুষ্ঠানে আকর্ষেণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন ভাইজান। আন্তর্জাতিক এই অ্যাকশন থ্রিলারে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানকে।

রোম্যান্টিক নায়কের পাশাপাশি বলিউডের দাপুটে অ্যাকশন হিরো হিসেবেও জুড়ি মেলা ভার ভাইজানের। এবার বিদেশের মাটিতেও চর্চায় সলমনের ধুঁয়াধার অ্যাকশন। মিশরের ‘সেভেন ডগস’-এর প্রিমিয়ারের ভেন্যু জুড়ে ছিল সুপারস্টার সলমনের একটি বিশাল পোস্টার। স্ক্রিনিংয়ের সময় সেই মুহূর্ত ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে সলমনের নতুন ছবি। প্রসঙ্গত, ২২ মে শুক্রবার প্রিমিয়ারের ছবি ও ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনুষ্ঠানে আগত বহু অতিথিই সলমনের পোস্টারের সামনে সেলফি তোলেন।

আরও পড়ুন:

হলিউড মুভি থকেে ফাঁস সলমনের দৃশ্য

সিনেমার মুখ্যচরিত্ররা যখন রেড কার্পেটে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন, তখনও অনুষ্ঠানস্থলে সলমনের পোস্টারটিই সকলের নজর কাড়ে। বিদেশের মাটিতে সলমনের জনপ্রিয়তাও যে আকাশছোঁয়া তা বললে অত্যুক্তি হবে না। কোন দৃশ্যের ক্লিপিং ভাইরাল হতেই সলমন ভক্তদের মধ্যে উল্লাসের পারদ চড়ছে? একটি দোকানের দৃশ্যে ইংরেজিতে সংলাপ বলতে দেখা যায় সলমনকে। যেখানে রয়েছেন ছবির প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজ।

উল্লেখ্য, এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত ও মনিকা বেলুচ্চি। এই ভিডিও দেখে ভাইজানের এক অনুরাগী লেখেন, ‘আমরা কখনই কল্পনা করিনি সলমনকে আন্তর্জাতিক ছবিতে দেখতে পাব! চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ৷” অপর এক ভক্তের দাবি, ‘ সেবেন ডগসে সলমন খানের ক্যামিও-এক কথায় রোম খাড়া হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। পয়সা উসুল করা এক ক্যামিও ৷”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *