উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : শালবনির জমি দুর্নীতি মামলায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। গত ২ সেপ্টেম্বর এই মামলায় যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তাতে বিশদে তুলে ধরা হয়েছে কীভাবে জবরদখল চালানো হয়েছিল।
শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি-র অন্যতম হাতিয়ার অভিষেকেরই দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ান। চার্জশিটে সিআইডি দাবি করেছে, শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল। জমি জালিয়াতির টাকা সুমিতকে তাঁর দপ্তরে পাঠিয়ে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা।
