Saif Ali Khan । শরিফুলের আঙুলের ছাপ মিলছে না নমুনার সঙ্গে! সইফের উপর হামলা কান্ডে বাড়ছে ধোঁয়াশা

Saif Ali Khan । শরিফুলের আঙুলের ছাপ মিলছে না নমুনার সঙ্গে! সইফের উপর হামলা কান্ডে বাড়ছে ধোঁয়াশা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শরিফুল ইসলাম শেহজাদ,১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত এই ব্যাক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। বাংলাদেশের এই বাসিন্দা অবৈধভাবে ভারতে ঢুকেছিল এবং ডাকাতির উদ্দেশ্যেই সইফের বাড়িতে হানা দিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। তবে এই ঘটনায় সম্প্রতি উঠেছে এক চাঞ্চল্যকর দাবি!

রবিবার সকালে একটি খবর ছড়ায় যে, ধৃত শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে নাকি মিলছে না সইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা! তবে কি সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যাক্তিই শরিফুল, নাকি অন্য কেউ? যদিও মুম্বই পুলিশের দাবি, আঙুলের ছাপ না মেলার এই খবর গুজব ছাড়া আর কিছুই নয়।

এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক দিক্ষীত গেদাম জানান,এখনও আঙুলের ছাপের অন্তিম রিপোর্ট আসেনি। এছাড়াও মুখ সনাক্তকরণ পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে শরিফুলের পুলিশি হেফাজতের মেয়াদ। ফলে এই আঙুলের ছাপ না মেলার খবরটি পুরোপুরি গুজব।

অপরদিকে, বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন যে,সিসিটিভি ফুটেজের ওই ব্যাক্তি তাঁর ছেলে নয়। স্বাভাবিকভাবেই ১৬ জানুয়ারির এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *