Russia strikes Ukraine | ৮০০-র বেশি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার, ছুড়ল ক্ষেপণাস্ত্রও, নিহত ২

Russia strikes Ukraine | ৮০০-র বেশি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার, ছুড়ল ক্ষেপণাস্ত্রও, নিহত ২

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৮০০-রও বেশি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইউক্রেনে এটাই সব থেকে বড় হামলা। ভলোদিমির জেলেনস্কির সরকারের তরফে জানানো হয়েছে, হামলায় দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে রাশিয়া ৮০৫টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। ১৩টি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। দেশটির সরকারি ভবনে ভ্লাদিমির পুতিনের বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রবিবার কিয়েভে অবস্থিত ইউক্রেনের মন্ত্রী পরিষদ ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতি জানিয়েছে, তারা ৭৪৭টি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবারের আক্রমণটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। মোট ৩৭টি স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। কিয়েভের নগর প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, ‘এই হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *