Magnificence ideas | ধূমপানের কারণে ঠোঁটে কালচে ছোপ পড়েছে? নিয়ম মেনে চললে দাগছোপহীন মসৃণ ঠোঁট পাবেন পুরুষেরাও

Magnificence ideas | ধূমপানের কারণে ঠোঁটে কালচে ছোপ পড়েছে? নিয়ম মেনে চললে দাগছোপহীন মসৃণ ঠোঁট পাবেন পুরুষেরাও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শরীরের অন্যান্য অংশের মতো ঠোঁটের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। যত্নের অভাবে ঠোঁটের বেহাল দশা হয়। অনেকের ক্ষেত্রে চামড়া ফেটে রক্তও পড়ে। ঠোঁট নরম রাখতে তাই বাজারচলতি পণ্য ব্যবহার করা হয় যাতে রাসায়নিক মেশানো থাকে। বেশির ভাগ পুরুষই ঠোঁটের যত্ন নেন না। ফলে ঠোঁটে কালচে ছোপ পড়ে যায় অনেকের। বিশেষ করে যাঁরা অতিরিক্ত ধূমপান করেন, তাঁদের দাগছোপ বেশি হয়। এবার খুব সামান্য পরিচর্যা(Magnificence ideas) করলেই ঠোঁট নরম ও মসৃণ থাকবে। তাহলে জেনে নিন সেই উপায়

প্রথমত ঘন ঘন ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ানোর অভ্যাস ছাড়তে হবে। ঠোঁটের ত্বক শুকিয়ে গেলে চামড়া টেনে তোলার অভ্যাসও ছাড়ুন। এতে ঠোঁটের ত্বক আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। প্রতি রাতে শোওয়ার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। এক চামচ মধু, এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে রাখুন। রাতে শোয়ার আগে এই মিশ্রণ অল্প করে নিয়ে ঠোঁটে ঘষতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধূমপানের কারণে ঠোঁটে যে কালচে দাগছোপ পড়ে, এই স্ক্রাব ব্যবহারে তা উঠে যাবে। বাজারচলতি লিপ বামে অনেক রাসায়নিক থাকে। বাড়িতেই বানিয়ে নিন ভেষজ লিপ বাম। এভাবে প্রতিদিন ঠোঁটের যত্ন(Magnificence ideas) নিলে ঠোঁট নরম থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *