Riddi Sen Reacts On 27 years Previous Lady who cease car with one hand Throughout CJP Protest

Riddi Sen Reacts On 27 years Previous Lady who cease car with one hand Throughout CJP Protest

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মেয়েরা নাকি ফুলের ঘায়ে মূর্চ্ছা যায়! তাঁদের কোমল হাতে শোভা পায় রঙবে রঙের চুড়ি। পুরুষতান্ত্রিক সমাজের এই বদ্ধমূল ধারণা কিন্তু, আজও পাল্টায়নি। এই সমাজ যতই উন্নত হোক না কেন, মহিলারা নিজেদের ‘দশভূজা’ হিসেবে প্রমাণিত করলেও কোথাও যেন গান্ধারীর মতো চোখের সামনে একটা কালো পট্টি বিদ্যমান। ২৩ জুলাইয়ের পর এখনও সেই ‘ভ্রান্ত’ ধারণা আঁকড়েই বাঁচবে? সমাজমাধ্যমে এমন প্রশ্নই তুলেছেন তরুণ প্রজন্মের বাঙালি অভিনেতা ঋদ্ধি সেন।

ভারতবর্ষের নতুন প্রজন্ম, প্রয়োজনে চুড়ি পরা নরম হাত লোহার মতো শক্ত করে নিতে পারে সেই বার্তাই দিয়েছেন অভিনেতা। দিন কয়েক আগে আর জি করের ভয়াবহ ধর্ষণের বিরুদ্ধে ছাত্র মিছিলে মহিলাদের কটাক্ষ করেছিলেন এক মধ্যবয়সী পুরুষ। জল কামানের সামনে দাঁড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তি হাতের কব্জি ঘুরিয়ে পুলিশকে ব্যঙ্গ করেছিলেন। যা পরোক্ষভাবে নারীজাতির অপমান।

আরও পড়ুন:

লাইমলাইটে ২৭ বছরের রিয়া

ধর্ষণ বিরোধী প্রতিবাদে পুলিশকে ধিক্কার জানানোর জন্য মহিলাদের হাতের চুড়িকে রূপক অর্থে ব্যবহার করেছিলেন। কিন্তু,  বৃহস্পতিবার নিট বিক্ষোভে সামিল কয়েকজনকে মুম্বই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় এক হাতে ২৭ বছর বয়সী এক তরুণী এক হাতে গাড়ি আটকে দাঁড়ান। তাঁর অদম্য জেদের কাছে হার মেনে কার্যত তারা বাধ্য হয় আন্দোলনকারীদের ছেড়ে দিতে।

A 27-year-old woman broke the internet during Mumbai's CJP protests
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ওই তরুণীকে।

এই উদাহরণ ধার করেই জেন জি কাকু খোঁচা মেরে ঋদ্ধির সংযোজন, ‘ধর্ষণ বিরোধী প্রতিবাদে পুলিশকে ধিক্কার জানানোর জন্য যাঁরা হাতে চুড়ি পরে বসে থাকার ভাবনায় বিশ্বাসী তাঁদের সকলকে উত্তর দিলেন মুম্বই পুলিশ ভ্যান আটকে দাঁড়িয়ে থাকা রিয়া আহির। চুড়ি পরে বসে থাক অসুখে যাঁরা আক্রান্ত তাঁদের সকলকে জবাব দিচ্ছে ভারতবর্ষের নতুন প্রজন্ম।’ আর কী লিখেছেন সমাজমাধ্যমের পোস্টে?

কে এই তরুণী? জানা গিয়েছে, তরুণীর নাম রিয়া আহির। বয়স ২৭। পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার ইনস্টায় ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। তিনি সম্ভবত বিক্ষোভকারীদের কেউ নন। কিন্তু সেই তিনিই এখন বাণিজ্যনগরীতে ‘আরশোলা’দের বিক্ষোভের অন্যতম মুখ হয়ে উঠেছেন তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *