RG Kar Sufferer Mom | পানিহাটিতে বিজেপির তুরুপের তাস অভয়ার মা! প্রকাশিত ১৯ প্রার্থীর তালিকা

RG Kar Sufferer Mom | পানিহাটিতে বিজেপির তুরুপের তাস অভয়ার মা! প্রকাশিত ১৯ প্রার্থীর তালিকা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আরও ১৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর এই তালিকার সবথেকে বড় চমক— পানিহাটি কেন্দ্র। আরজি কর হাসপাতালের সেই অভিশপ্ত ঘটনার শিকার নির্যাতিতা চিকিৎসকের মা-কেই (RG Kar Sufferer Mom) তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনি লড়াইয়ে নামাল গেরুয়া শিবির।

বিজেপির এই সিদ্ধান্তে পানিহাটি কেন্দ্রটি এখন রাজ্যের অন্যতম ‘হাই-ভোল্টেজ’ আসনে পরিণত হলো। নির্যাতিতার বাবা ও মা কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সরাসরি নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভয়ার মা। ওই আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে, বামেদের তরফে রয়েছেন তরুণ নেতা কলতান দাশগুপ্ত। ফলে পানিহাটিতে বিচার চাওয়ার লড়াই বনাম রাজনৈতিক আধিপত্যের এক কঠিন লড়াই হতে চলেছে।

প্রকাশিত তৃতীয় দফার তালিকায় উত্তরবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন রয়েছে:

  • কোচবিহার দক্ষিণ: রথীন্দ্রনাথ বোস।
  • রায়গঞ্জ: দীনেশ সরকার।
  • ইসলামপুর ও হেমতাবাদ: যথাক্রমে চিরঞ্জিৎ রায় ও হরিপদ বর্মণ।
  • ইংলিশ বাজার: অম্লান ভাদুড়ি।

দক্ষিণবঙ্গেও হেভিওয়েট কিছু নাম উঠে এসেছে। সিঙ্গুরে অরূপ কুমার দাস, চুঁচুড়ায় সুবীর নাগ এবং শান্তিপুরে স্বপন দাসকে টিকিট দিয়েছে দল। মেদিনীপুর থেকে লড়ছেন শঙ্কর গুছাইত এবং তমলুকে হরেকৃষ্ণ বেরা। এছাড়াও কাটোয়া, সাঁইথিয়া ও নলহাটিতে যথাক্রমে কৃষ্ণ ঘোষ, কৃষ্ণকান্ত সাহা ও অনিল সিংহকে প্রার্থী করা হয়েছে। শুভেন্দু অধিকারী বারবার জানিয়েছিলেন, প্রার্থিপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি থেকেই নেওয়া হয়। বুধবারের এই ১৯ জনের তালিকা প্রকাশের পর এখন কেবল ১৯টি কেন্দ্রের নাম ঘোষণা বাকি রইল বিজেপির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *