RG Kar Case | আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আজ সাজা শোনাবে আদালত

RG Kar Case | আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আজ সাজা শোনাবে আদালত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সাব্যস্ত সঞ্জয় রায় (Sanjay Roy)। সোমবার তার সাজা শোনানো হবে। শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন বিচারক। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। দুপুরে শাস্তি ঘোষণা করা হবে।

শনিবারই আরজি কর মামলায় ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁর অপরাধ প্রমাণিত। শাস্তি তাঁকে পেতেই হবে। যে যে ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানানো হয়। এদিন আদালত কি সাজা দেয়, সেদিকেই তাকিয়ে সবাই।

২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায়বিচারের দাবিতে পথে নামেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। তবে এই প্রশ্নও বারবার উঠছিল এই ঘটনায় শুধু একজন থাকতে পারে? এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ সামনে আসে। আরজি করের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা। আরজি করের ঘটনার ৫ মাস ১১ দিন পার। শনিবার সেই মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। এদিন সাজা ঘোষণা করবে আদালত (Court docket)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *