Recipe | সকালের ব্যস্ততায় সেরা সমাধান! মাত্র ২ মিনিটে বানিয়ে ফেলুন মুচমুচে এগ স্যান্ডউইচ

Recipe | সকালের ব্যস্ততায় সেরা সমাধান! মাত্র ২ মিনিটে বানিয়ে ফেলুন মুচমুচে এগ স্যান্ডউইচ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সকালের ব্যস্ততায় যখন হাতে সময় কম, অথচ স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু খাওয়ার ইচ্ছা, তখন চটজলদি সমস্যার সমাধান হতে পারে ‘এগ স্যান্ডউইচ’। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র ২ মিনিটেই বানিয়ে ফেলা সম্ভব রেস্তোরাঁ স্টাইলের এই প্রাতরাশ (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ:

দু’টি পাউরুটি

একটি ডিম

এক চামচ মাখন

দু’টি চিজ স্লাইস

সামান্য ধনেপাতা কুচি

চিলিফ্লেক্স

নুন

গোলমরিচ বা পেরি পেরি মশলা (স্বাদ বাড়াতে সামান্য টম্যাটো সস ব্যবহার করতে পারেন।)

প্রণালী:

প্রথমে একটি পাত্রে ডিমের সঙ্গে ধনেপাতা, চিলিফ্লেক্স ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে পাউরুটির স্লাইসগুলোকে আড়াআড়ি (ত্রিভুজাকৃতি) করে কেটে হালকা করে ভেজে নিন। পাউরুটির টুকরোগুলো হালকা ভাজা হলে তার ওপর ফেটানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন।

ডিমের তরল ভাব কিছুটা শুকিয়ে এলে সাবধানে পাউরুটি সমেত ডিমটি উলটে দিন। এবার উপরে চিজ স্লাইসগুলো ত্রিভুজ আকারে সাজিয়ে দিন। এরপর সামান্য টমেটো কেচআপ ও মশলা ছড়িয়ে দিন। সবশেষে ডিম-পাউরুটির অংশটি ভাজ করে খুন্তি দিয়ে মাঝামাঝি কেটে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ও লোভনীয় এগ স্যান্ডউইচ।

কর্মব্যস্ত দিনে চটজলদি পেট ভরানোর জন্য এর চেয়ে সহজ ও সুস্বাদু রেসিপি আর হয় না। একদিকে যেমন পুষ্টিগুণে ভরপুর, অন্যদিকে স্বাদেও অতুলনীয়। আজই বাড়িতে ট্রাই করে দেখুন এই এগ স্যান্ডউইচ। ছোট থেকে বড়—সবার মন জয় করা নিশ্চিত!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *