উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা আলাদা টান। আর উৎসব-পার্বণ হোক কিংবা শেষ পাতে একটু মিষ্টি মুখ, ছানার সন্দেশের তো কোনো বিকল্পই হয় না। অনেকেই ভাবেন দোকানের মতো পারফেক্ট সন্দেশ বাড়িতে বানানো বোধহয় বড্ড ঝক্কির কাজ। কিন্তু খুব কম উপকরণ দিয়ে আর একদম অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় জিভে জল আনা নরম পাকের ছানার সন্দেশ। কীভাবে বানাবেন? দেখে নিন সহজ ঘরোয়া রেসিপি।
কী কী লাগবে:
বানানোর পদ্ধতি:
১. প্রথমে একটা নন-স্টিক কড়াইতে ১ কাপ ছানা, আধা কাপ চিনি আর এক চিমটি এলাচ গুঁড়ো একসঙ্গে নিয়ে নিন। ২. এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে পাক দিতে হবে, খেয়াল রাখবেন যাতে তলায় ধরে না যায়। ৩. চিনিটা পুরোপুরি গলে গিয়ে যখন ছানার সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর মিশ্রণটা বেশ আঠালো হয়ে মণ্ড পাকিয়ে আসবে, তখন বুঝবেন পাক এসে গেছে। এবার কড়াইটা চটপট গ্যাস থেকে নামিয়ে নিন। ৪. এরপর একটা থালা বা ট্রে-তে সামান্য ঘি ভালো করে মাখিয়ে রাখুন। তৈরি করে রাখা গরম সন্দেশের মণ্ডটা ওই থালায় ঢেলে চামচ বা হাতা দিয়ে সমান করে ছড়িয়ে দিন। ৫. এবার এটা পুরোপুরি ঠান্ডা হতে দিন। ৬. ভালোমতো ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে নিজের পছন্দমতো চৌকো বা বরফি আকারে কেটে নিন। ওপর থেকে পেস্তা কুচি বা কিশমিশ ছড়িয়ে দিলেই তৈরি এক্কেবারে দোকানের মতো ছানার সন্দেশ।
ছোট টিপস: আপনি যদি সন্দেশে সুন্দর ডিজাইন করতে চান, তাহলে মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই সন্দেশের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে, তার মধ্যে চেপে চেপে সুন্দর নকশাদার সন্দেশও বানিয়ে নিতে পারেন।
