Recipe | বাড়িতে হঠাৎ অতিথির আগমন! এই গরমে ঝটপট বানিয়ে দিন কাজু-পেস্তার শরবত

Recipe | বাড়িতে হঠাৎ অতিথির আগমন! এই গরমে ঝটপট বানিয়ে দিন কাজু-পেস্তার শরবত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের দুপুরের বাড়িতে হঠাৎ অতিথির আগমন। কিন্তু এই সময় অতিথিকে কী খেতে দেবেন ভাবছেন? চিন্তা নেই, এই হাঁসফাঁস গরমের হাত থেকে মুক্তিতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কাজু-পেস্তার শরবত। কীভাবে বানাবেন জেনে নিন (Recipe)।

উপকরণ:

৫-৬টি কাঠবাদাম, আধ কাপ পেস্তা, আধ কাপ কাজুবাদাম, ২ চামচ মৌরি, ১০টি এলাচের দানা, ১ চিমটে জাফরান, ১ চামচ জায়ফল গুঁড়ো, গোলাপের শুকনো পাপড়ি

প্রণালী:

প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই মিশ্রণটি আগে থেকে জ্বাল দেওয়া ঘন দুধের মধ্যে মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি কাচের গ্লাসে ঢেলে উপর থেকে কয়েকটি গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে কয়েকটা বরফের টুকরোও দিয়ে দিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *