Recipe | বাড়িতেই নলেন গুঁড়ের সুস্বাদু মিষ্টি! রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন

Recipe | বাড়িতেই নলেন গুঁড়ের সুস্বাদু মিষ্টি! রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের মরশুম জুড়ে কী কী খেতে চাইছেন, তার লিস্ট কমপ্লিট? সেই তালিকায় নলেন গুড়ের মিষ্টি নিশ্চিই আছে?। বাঙালির এই ‘মিষ্টি’ প্রেম আদি ও অকৃত্রিম। শীতের এই স্পেশাল মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে চান তাহলে জেনে নিন এর সহজ রেসিপি।

বাঙালির পছন্দের এই সাবেকি মিষ্টি বানাতে লাগবে, জল ঝরানো ছানা ২৫০ গ্রাম, নলেন গুড়- ১৫০ গ্রাম, এলাচ গুঁড়ো- ১/৪ চামচ, কাজু-কিশমিশ প্রয়োজনমতো।

জল ঝরানো ছানা একটি পাত্রে নিয়ে প্রথমে তা হাতের তালু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না মসৃণ হয়ে আসছে। এরপর একটি পাত্র মাঝারি আঁচে দিয়ে তাতে গুড় দিয়ে তা ভালোভাবে গরম করে গলিয়ে নিয়ে মেখে রাখা ছানায় মিশিয়ে মেখে নিন। এরপর এতে প্রয়োজনমতো এলাচ গুঁড়ো যোগ করুন। কম আঁচে পুরো মিশ্রণটি নাড়াতে থাকুন। ধীরে ধীরে রং পরিবর্তন হয়ে জল কমে এলে নামিয়ে নিন। খেয়াল রাখবেন সন্দেশের পাক যেন কড়া না হয়ে যায়। এরপর ছানা ও গুড়ের মিশ্রণ ঠান্ডা হয়ে এলে তা হাতেই হোক বা সাবেকি ছাঁচে ফেলে অনায়াসে বানিয়ে ফেলুন আপনার এই শীতের প্রথম গুড়ের সন্দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *