Recipe | দুপুরের খাবারে আনুন নতুনত্ব! বাড়িতেই বানিয়ে ফেলুন ‘গ্রিন চিকেন কারি’, রইল রেসিপি

Recipe | দুপুরের খাবারে আনুন নতুনত্ব! বাড়িতেই বানিয়ে ফেলুন ‘গ্রিন চিকেন কারি’, রইল রেসিপি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকাল পড়লেই বাজারে দেখা মেলে টাটকা সবজির। যার মধ্যে অন্যতম হল স্প্রিং অনিয়ন ও ধনেপাতা। আর তা দিয়েই বানিয়ে ফেলতে পারেন নতুন একটি পদ ‘গ্রিন চিকেন কারি’। রইল সেই রেসিপি (Recipe)।

উপকরণ

১ কেজি চিকেন

২ আঁটি স্প্রিং অনিয়ন

১ কাপ ধনেপাতা

৫-৬টা কাঁচা লংকা

১ ইঞ্চি আদা

৬-৭ কোয়া রসুন

১টা পেঁয়াজ কুচি

১/২ কাপ টকদই

১ টেবিল চামচ পাতিলেবুর রস

২ চামচ সাদা তেল

স্বাদমতো নুন ও চিনি।

প্রণালী

প্রথমেই স্প্রিং অনিয়ন, ধনেপাতা ও কাঁচা লংকা গরম জলে এক মিনিটের জন্য ভাপিয়ে নিন। তারপরে সেগুলিকে ছেঁকে বরফ ভর্তি জলে কিছুক্ষণ রাখুন। তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। এতে আদা-রসুনও দিতে পারেন। এবার এই পেস্টে লেবুর রস মিশিয়ে নিন। তৈরি গ্রিন মশলা।

টকদই এবং স্প্রিং অনিয়নের পেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন। স্বাদমতো নুন ও চিনিও মাখিয়ে রাখতে পারেন। চিকেন ম্যারিনেট করে আধ-এক ঘণ্টা রাখতে পারেন।

এবার কড়াইতে তেল দিয়ে গরম করুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজের রং পরিবর্তন হতে শুরু করলে এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন। এবার চিকেন কষতে দিন। কষার পরে কড়াইতে তেল ছাড়তে শুরু করলে অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন। চিকেন সিদ্ধ হয়ে গেলেই তৈরি গ্রিন চিকেন কারি। রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই সুস্বাদু পদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *